1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বলিপাড়াতে কোমলমতি শিক্ষার্থীদের সাথে জোন কমান্ডারের মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রে ঈদছুটিতে পর্যটকদের ভিড়ে “জনসমুদ্র”   ইরান পৃথিবীতে ২ টা দেশ একটা মাটির উপরে আরেকটা মাটির নিচে কি বিশ্বাস হচ্ছে নাতো  ২ মাস পরই বুঝতে পারবেন মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় চাঞ্চল্য মুনডমালা পৌরসভায় ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে বাড়বে বাংলাদেশে অর্থমন্ত্রী  কাগতিয়া দরবার শরীফে রাউজানের সর্ববৃহৎ ঈদ জামাত পর্যটকবাহী বাস খাদে: আহত অন্তত ২০, গুরুতর  চট্টগ্রাম বায়েজিদে বিশাল ঈদের জামাত: মুসল্লিদের ঢল, সুশৃঙ্খল ও ব্যতিক্রমী আয়োজন ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন এর শুভেচ্ছা

বলিপাড়াতে কোমলমতি শিক্ষার্থীদের সাথে জোন কমান্ডারের মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময়

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬,উপলক্ষে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক।২১মার্চ২০২৬ঈদুল ফিতরের দিন,স্বশরীরে উপস্থিত থেকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বলিপাড়া ইসলামিয়া তালিমুল কুরআন এবতেদায়ী মাদ্রাসা এর ৬০ জন শিক্ষাথীর মাঝে মিষ্টি বিতরণ করেন এবং তাদের সাথে আন্তরিকভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

 

এ সময় জোন কমান্ডার শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং তাদের সুস্থতা, শিক্ষাজীবনের অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নতি কামনা করেন।তিনি বলেন,শিশুদের কল্যাণ ও তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব, বিজিবি সবসময়ই জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

 

মিষ্টি বিতরণ শেষে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং জোন কমান্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে,উক্ত কার্যক্রমের মাধ্যমে পবিত্র ঈদের আনন্দ শিশুদের সাথে ভাগাভাগি করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে বলিপাড়া জোনের মেডিকেলঅফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি সহ অন্যান্য সদসদ্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

পরিশেষে, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, এ ধরনের মানবিক কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com