1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী মাদারবুনিয়া ইউনিয়নে জমি জমার বিরোধে উভয় পক্ষের আহত ৩ নিহত ১. বলিপাড়াতে কোমলমতি শিক্ষার্থীদের সাথে জোন কমান্ডারের মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রে ঈদছুটিতে পর্যটকদের ভিড়ে “জনসমুদ্র”   ইরান পৃথিবীতে ২ টা দেশ একটা মাটির উপরে আরেকটা মাটির নিচে কি বিশ্বাস হচ্ছে নাতো  ২ মাস পরই বুঝতে পারবেন মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় চাঞ্চল্য মুনডমালা পৌরসভায় ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে বাড়বে বাংলাদেশে অর্থমন্ত্রী  কাগতিয়া দরবার শরীফে রাউজানের সর্ববৃহৎ ঈদ জামাত পর্যটকবাহী বাস খাদে: আহত অন্তত ২০, গুরুতর  চট্টগ্রাম বায়েজিদে বিশাল ঈদের জামাত: মুসল্লিদের ঢল, সুশৃঙ্খল ও ব্যতিক্রমী আয়োজন

পটুয়াখালী মাদারবুনিয়া ইউনিয়নে জমি জমার বিরোধে উভয় পক্ষের আহত ৩ নিহত ১.

স্টাফ রিপোর্টার, এস আল-আমিন খাঁন পটুয়াখালী। 
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, এস আল-আমিন খাঁন পটুয়াখালী।

 

পটুয়াখালী সদর উপজেলা মাদারবুনিয়া ইউনিয়নে জমি জমার বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনায় হোসনেয়ারা ১ নারী নিহত এবং উভয় পক্ষের ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

সোমবার ২৩ মার্চ -২৬ ইং তারিখ দুপুর আনুমানিক পৌনে ২ টার সময় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মধ্য চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

এঘটানয়, আহতদের মধ্যে একজন নারী ২ জন পুরুষ। আহতরা হলেন, (১).দুলাল মৃধা (৪০), পিতাঃ মৃত ছলেমান মৃধা, (২).ছোবাহান মৃধা (৭০), পিতাঃ মৃত সেকান্দার মৃধা, (৪).আকলিমা বেগম (৬০), স্বামী, সোবহান মৃধা। এছাড়াও উক্ত ঘটনাকে কেন্দ্র করে নেহার বেগম (৫৫) নামের এক নারী মৃত্যু বরন করেন। মৃত্যু হোসনেয়া আহত দুলাল মৃধা মা। পরে আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত লাবলী বেগম বলেন, আমরা একই বাড়ি/বংশের লোক যিনি মারা গেছে সে আমার চাচী শাশুড়ী এবং আহত ছোবাহান মৃধা ও আকলিমা বেগম আমার শাশুড়ী। ঘটনার সময় চাচী শাশুড়ী হোসনেয়ারা বেগম উপস্থিত ছিলেন না। তিনি খালের ওপার থেকে ঘটনা দেখে ডাকচিৎকার করেন এটা আমি দেখেছি। পরে আহতদের নিয়ে পটুয়াখালী হাসপাতালে আসার পর শুনি চাচী শাশুড়ী মারা গেছে। আসলে তাকে কেউ আঘাত করেনি। হসপিটাল আসার পর শুনেছি মারামারি দেখে অসুস্থ হয়ে পড়ছিলো চাচী শাশুড়ী নেহার এরপরে নাকি সে মারাগেছে। ঘটনার সময় উপস্থিত আরেক প্রতক্ষসাক্ষী রাজু মৃধা বলেন হোসনেয়ারা বেগম আমার আপন চাচী তাকে কেউ মারেনি। মারামারির পরে এসে রক্ত দেখে অসুস্থ হয়ে পড়ছিলো। হসপিটালে আসার পর শুনেছি চাচী মামরা গেছে।

 

এদিকে আহত সোবহান মৃধার ছেলে বলেন, অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

 

বর্তমানে আহত দুলাল মৃধা ও আকলিমা বেগম পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

 

ঘটনার আনুমানিক দুপুর পৌন দুইটার দিকে মধ্য চারাবুনিয়া আলী আজিম মৃধা বাড়ির সামনে রাস্তার উপরে এঘটনা ঘটে।

 

এবিষয়ে আহত দুলাল মৃধা অসুস্থ অবস্থায় থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে পরবর্তীতে স্থানীয় গন্যমান্যদের নিয়ে মিমাংসা করা হবে সেজন্য স্ট্যাম্পে সাক্ষর করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com