1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর পুণ্যস্নান অনুষ্ঠিত কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত পটুয়াখালীতে নিষিদ্ধ মাদক পপি সীড সহ বিপুল পরিমান চোরাই মাল জব্দ- কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী জেলার তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিংস্ব পটুয়াখালী মাদারবুনিয়া ইউনিয়নে জমি জমার বিরোধে উভয় পক্ষের আহত ৩ নিহত ১. বলিপাড়াতে কোমলমতি শিক্ষার্থীদের সাথে জোন কমান্ডারের মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রে ঈদছুটিতে পর্যটকদের ভিড়ে “জনসমুদ্র”   ইরান পৃথিবীতে ২ টা দেশ একটা মাটির উপরে আরেকটা মাটির নিচে কি বিশ্বাস হচ্ছে নাতো  ২ মাস পরই বুঝতে পারবেন মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় চাঞ্চল্য

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্থানী বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ (বুধবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসের আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন পাঠান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এম এ আকাশ, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, নারী উদ্যোক্তা শম্পা নন্দী বীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধে সংঘটিত বর্বরতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ১৯৭১ সনে ২৫ শে মার্চ রাতের অন্ধকারে রাজধানী ঢাকা শহরে ভয়াবহ ও নির্মম গণহত্যা চালিয়ে ছিল পাকিস্তানি সেনাবাহিনী। সকল শ্রেণী পেশার মানুষের উপর এই গণহত্যা চালানো হয়েছিল। ছাত্র, শিক্ষক, চাকুরীজীবি, বুদ্ধিজীবি, সাংবাদিক পুলিশ আপামর জনসাধারণের কেউই সেদিন রেহাই পায়নি সেই রাতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com