
মোঃ শহিদুল ইসলাম শহীদ
২৬মার্চ ২০২৬ সারাদেশের মতো উপজেলার ন্যায় বান্দরবানের সর্বশেষ উপজেলা থানচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে, উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সুর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ মিনারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে ৩১ বার তোপধ্বনি ও শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহে পতাকা উত্তোলন করা হয়।
ঘটিকা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে, থানচি মিনি স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
থানচি উপজেলা প্রশাসনের আয়োজনে, থানচি মিনি স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এছাড়া কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারী দলদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরবর্তী থানচি উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল এর সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানচি থানার অফিসার ইনচার্জ কানন সরকার।এনএস আইয়ের সহকারী পরিচালক এম শাকের উল্লাহ।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুসফিকুর রহমান।পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জমির উদ্দিন।থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা প্রমুখ।