1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিলে অতিরিক্ত ভাড়া আদায়: হিমালয় এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা টাকার মোহ থেকে মানবতার জাগরণ: মোঃ কামাল উদ্দিনের জীবনের বাস্তব উপলব্ধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত ঢাকাঃ ২৮ মার্চ ২০২৬  সাগরিকা রোড বিডি ফুডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কবরস্থানে আগুন: আতঙ্ক ছড়ালেও মিলছে বৈজ্ঞানিক ব্যাখ্যা রাজশাহী জেলার তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিংস্ব কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান  টঙ্গীতে ‘যুবদল নেতা’ পরিচয়ে দাপুটে মাদক কারবার নেপথ্যে পারুল-মানিক দম্পতি কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু আটক  শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ

চাটখিলে অতিরিক্ত ভাড়া আদায়: হিমালয় এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিলে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হিমালয় এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে চাটখিল কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হিমালয় এক্সপ্রেসের বিরুদ্ধে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে এই জরিমানা আরোপ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি।

তিনি জানান, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুট পারমিট ছাড়া যানবাহন পরিচালনার কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া তিনি আরও সতর্ক করে বলেন, কেউ যদি এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com