1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর প্রশাসনের নাকের ডগায় বেআইনি খামার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অবসরপ্রাপ্ত সচিবালয় কর্মকর্তা, মিলছে কেবল দুর্ব্যবহার ফেনী সোনাগাজীতে চাটখিলে অতিরিক্ত ভাড়া আদায়: হিমালয় এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা টাকার মোহ থেকে মানবতার জাগরণ: মোঃ কামাল উদ্দিনের জীবনের বাস্তব উপলব্ধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত ঢাকাঃ ২৮ মার্চ ২০২৬  সাগরিকা রোড বিডি ফুডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কবরস্থানে আগুন: আতঙ্ক ছড়ালেও মিলছে বৈজ্ঞানিক ব্যাখ্যা রাজশাহী জেলার তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিংস্ব কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান  টঙ্গীতে ‘যুবদল নেতা’ পরিচয়ে দাপুটে মাদক কারবার নেপথ্যে পারুল-মানিক দম্পতি

হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর

(চট্টগ্রাম) সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

(চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সরকারি অর্থায়নে নির্মিত একটি পারিবারিক সড়কে গেইট স্থাপনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী পক্ষের দাবি, সড়কের উপর গেইট নির্মাণের ফলে (১৫-২০)টি পরিবারের মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তারা বিষয়টি প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে বিবাদী পক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, গেইটটি মূলত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং বাড়ির মা-বোনদের পর্দার বিষয়টি বিবেচনায় রেখেই স্থাপন করা হয়েছে। তারা বলেন, “আমরা কোনোভাবেই মানুষের চলাচলে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে গেইট দেইনি।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো: সেলিম জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। তার মতে, বর্তমানে গেইটের কারণে চলাচলে তেমন কোনো বাধা সৃষ্টি হয়নি। তবে ভবিষ্যতে যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এদিকে স্থানীয়দের একটি অংশ দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান চাইলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নিয়াজ মোর্শেদ জানান, ঘটনা স্থলে গিয়ে সরেজমিনে তদন্ত না করে কোনো প্রকার মন্তব্য করা যাবে না বা করতে পারবো না।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদ আরমান জানান , এ ব্যাপারে উভয় পক্ষকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য নিয়ে বিধিমত প্রয়োনীয় ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com