1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শায়খুল হাদিস মাওলানা আবু তাহের কাসেমী নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান: ৫ ভাটায় ৩০ লাখ টাকা জরিমানা পরকীয়া করতে গিয়ে আটক হলেন নেতা হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর প্রশাসনের নাকের ডগায় বেআইনি খামার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অবসরপ্রাপ্ত সচিবালয় কর্মকর্তা, মিলছে কেবল দুর্ব্যবহার ফেনী সোনাগাজীতে চাটখিলে অতিরিক্ত ভাড়া আদায়: হিমালয় এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা টাকার মোহ থেকে মানবতার জাগরণ: মোঃ কামাল উদ্দিনের জীবনের বাস্তব উপলব্ধি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী আড্ডা অনুষ্ঠিত ঢাকাঃ ২৮ মার্চ ২০২৬  সাগরিকা রোড বিডি ফুডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কবরস্থানে আগুন: আতঙ্ক ছড়ালেও মিলছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

শায়খুল হাদিস মাওলানা আবু তাহের কাসেমী নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট 
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

জামিয়া ইসলামিয়া চট্টগ্রাম পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আবু তাহের কাসেমী নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাননীয় বিরোধীদলীয় নেতা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ৩০ মার্চ এক শোকবাণী প্রদান করেছেন।

 

প্রদত্ত শোকবাণীতে তিনি বলেন, দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আবু তাহের কাসেমী নদভীর ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং মাদরাসার অধীন বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের তত্ত্বাবধান করেন।

 

তিনি আরও বলেন, মাওলানা আবু তাহের কাসেমী নদভী ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তাঁর ইন্তিকালে দেশের ইসলাম প্রিয় জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে তাঁর অনেক ভূমিকা রয়েছে। তিনি বহু আলেমের উস্তাদ। ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর ইন্তিকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল।

 

আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com