
চট্টগ্রাম দক্ষিণ কাট্টলী ১১নং ওয়ার্ডে ছুদু চৌধুরীর বাড়িতে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান এর মাইজভান্ডার দরবারে পবিত্র বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় মুসলিম উম্মার হেদায়েতের জন্য ও ইসলামী বিধান মেনে সমগ্র মুসলিম যাতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে তার জন্য এই পবিত্র ওরস শরীফ আয়োজন করা হয়।
ধর্মপ্রাণ মুসলমান গন ইবাদত বন্দেগীরের মাধ্যমে পবিত্র ওরশ শরীফ সাফল্যমন্ডিত করেন। মাইজভান্ডারের ভক্তগণ তালাশ অনলাইন কে জানায় দীর্ঘ প্রায় ৬৫ বছর থেকে এই মাইজভান্ডার বার্ষিক ওরশ শরীফ পালিত হয়ে আসছে।
পরকালের কল্যাণ ও আল্লাহর সান্নিধ্য অর্জনের লক্ষ্যে এই ওরশ আয়োজন করা হয়। উক্ত ওরশ শরীফে হালকা এ জিকির মিলাদ মাহফিল কোরআন তেলোয়াত ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দোয়া শেষে প্রায় চার হাজার ভক্তগণ তবারক গ্রহণ করেন বলে জানা যায়। সর্বশেষ রাত ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে হযরত মাওলানা শাহ সূফি সৈয়দ গোলাম রহমানের বার্ষিক মাইজভান্ডার দরবারের পবিত্র ওরশ শরীফ শেষ হয়।
উক্ত বার্ষিক ওরস শরীফে মাজারের খেলাফত প্রাপ্ত পীরজাদারা ও বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। আরোও উপস্থিত ছিলেন চট্টগ্রাম পাহাড়তলী থানা শ্রমিক দলের সভাপতি মিনহাজ উদ্দিন মিন্টু, চট্টগ্রাম সাগরিকা বিসিক শিল্প অঞ্চলের শ্রমিক দলের সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।