1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাহাড়তলী থানা আকবরশা থানা হালিশহর থানা শ্রমিক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ​কালিয়াকৈরকে ‘মডেল পৌরসভা’ গড়তে চান বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন টাইগারপাসে ডাকাতির প্রস্তুতিকালে মূল হোতাসহ ৭ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহী জেলার তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিংস্ব মোহনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের তাৎক্ষণিক সহায়তা চকরিয়া থানার  পুলিশ এস আই ফারুক এর বিরুদ্ধে বাদীকে মারধর করার অভিযোগ চট্টগ্রামে ভোজ্যতেলের অবৈধ মজুদ ও জালিয়াতি রোধে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান বিপুল পরিমাণ তেল জব্দ ও জরিমানা স্বৈরাচারের তাণ্ডব আর হুমকি যেন থামছে না  সোনাগাজীতে দুর্ধর্ষ প্রতারক কামালের জালিয়াতি উৎসব ভুয়া এনআইডিতে দলিল রেজিস্ট্রি বেরিয়ে এলো থলের বিড়াল

পাহাড়তলী থানা আকবরশা থানা হালিশহর থানা শ্রমিক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়

রিপোর্টার: শহিদুল্লাহ চৌধুরী পাহাড়তলী, চট্টগ্রাম
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

রিপোর্টার: শহিদুল্লাহ চৌধুরী  চট্টগ্রাম

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। জামায়াত এনসিপির সন্ত্রাস নৈরাজ্য ও দেশব্যাপী বিশৃংখলার সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রামে পাহাড়তলী থানা, আকবরশা থানা,ও হালিশহর থানা শ্রমিক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত । উক্ত বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম সারোয়ার। সভাপতিত্ব করেন পাহাড়তলী থানা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন মিন্টু।

 

উপস্থিত ছিলেন আকবর শাহ থানার শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সদস্য দিদারুল আলম,উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিসিক শিল্প অঞ্চল শ্রমিক দলের সভাপতি মোঃ সারওয়ার,বেসিক শিল্পাঞ্চল শ্রমিক দলের মোঃসাগর,আকবরশা থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন,

 

উপস্থিত ছিলেন মোঃ জসিম আকবরশা থানা শ্রমিক দল মোঃ শফিউল বাশার পাহাড়তলী থানা শ্রমিকদলের নেতৃবৃন্দ সহ আকবর শাহ থানা, পাহাড়তলী থানা, ও হালিশহর থানা শ্রমিক দলের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উক্ত বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় বক্তারা বলেন জামায়াত এনসিপির সন্ত্রাস নৈরাজ্য ও বিশৃঙ্খলার কারণে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। কাজেই জনগণকে সাথে নিয়ে জামায়াত এনসিপির এ ধরনের বিশৃঙ্খলা মূলক কার্যকলাপ প্রতিহত হবে।বক্তারা আরো বলেন ১৭ বছর জেল-জুলুম নির্যাতন মামলা হামলা সহ নানা ধরনের অত্যাচারের সহ্য করে দেশের জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ শক্তিকে বিতাড়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক পর্যায়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে।

 

তাই এদেশে আর কখনো কোন নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ কায়েম করতে দেয়া হবে না। প্রয়োজনে দেশের জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করা হবে বলে জামায়াত এনসিপিকে হুঁশিয়ারি করেন নেতৃবৃন্দ।,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com