1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

রাউজানে ইফতার মাহফিলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

আবুল কালাম চট্টগ্রম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রম

চট্টগ্রাম জেলার  রাউজানে  ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় গুলাগুলি ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ৯ জন আহত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে নোয়াজিষপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড মদন চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ।
দোকান পাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।

আহতরা হলেন, অর্জুন কুমার নাথ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হুমায়ুন, যুবদলের সদস্য মো. রিফাত, যুবদলের সদস্য সচিব মো. সোহেল, বিএনপির সাধারণ সম্পাদক ফোরকান সিকদার , বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সেকান্দর, বাদশা ও ফোরকান। আহত কয়েকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া জানান, ইফতার মাহফিলকে কেন্দ্র করে  বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। কিন্তু ঘটনাস্থলে আহত কাউকে পাইনি। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেইনি৷ ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যরা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার আলামত পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com