1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় আলোচিত হত্যা মামলার আসামি দুইজন গ্রেফতার

রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় আলোচিত হত্যা মামলার আসামি দুইজন গ্রেফতার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী ক্রাইম রিপোর্টার

রাজশাহীর মোহনপুরে আলোচিত আলতাফ হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে ফরিদপুর জেলার সালথা থানার সিংহ পোতাপ এলাকা থেকে র‍্যাব-১০ এর বিশেষ সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মোহনপুর উপজেলা ধুরইল গ্রামের রুস্তম আলীর ছেলে রাসেল (২৪) ও শরিফুল ইসলাম (৩৫)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।

হত্যার রহস্য উদঘাটনে পুলিশ জানায়, মোহনপুর থানা পুলিশ গত ১০/০৩/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০:৩০ টায় মোহনপুর থানাধীন ধুরইল গ্রামস্থ ধুরইল বিলে মন্ডলের গাছের পশ্চিম পাশে বাদীর জমি হতে মাথার মগজ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ আতাউর রহমান বাদী হয়ে অভিযুক্ত ০৬ জনের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মোহনপুর থানা পুলিশ গত ১৬/০৩/২০২৫ খ্রি. ১০.৪৫ টায় মোহনপর থানাধীন তুলসীক্ষেত্র বিলকুমারী বিলের বক্স কালভার্টের পূর্ব-দক্ষিণ পার্শ্বের রাস্তা সংলগ্ন সরকারি খাস জলাশয়ের মধ্য হতে অর্ধগলিত লাশ উদ্ধার করে।

ভিকটিম মোঃ আলতাব আলী (৫৫)-এর ছেলে মোঃ আতাউর রহমানের সহায়তায় লাশের পোশাক-পরিচ্ছেদের বর্ণনা মোতাবেক পুলিশ সনাক্ত করতে সমর্থ হয়।

পুলিশ আরো জানায়, এ ঘটনায় জড়িত অন্য এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com