1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

কাপাসিয়ার মাই টিভি সাংবাদিক মজিবুর রহমানের জানাজা সম্পন্ন

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার। :

মাই টিভি’র কাপাসিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মজিবুর রহমানের জানাজা নামাজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার রায়েদ ইউনিয়নের বলাকোনা গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। এর আগে তিনি সকাল সোয়া ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

উপজেলার রায়েদ ইউনিয়নের কৃতি সন্তান, মাই টিভির কাপাসিয়া প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক মজিবুর রহমানের জানাজা নামাজে শরীক হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, দৈনিক যুগান্তর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেম, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, ওয়াজ উদ্দিন মোল্লা, হাফিজুল হক চৌধুরী আইয়ুব প্রমুখ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি পিতা-মাতা, স্ত্রী, দুই ছেলে ও দুইমাস বয়সের এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সে অত্যন্ত বিনয়ী, হাস্যোজ্জ্বল, মানবিক, পরোপকারী ও বন্ধুপরায়ন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকার আবাল, বৃদ্ধ, বনিতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বহু রাস্তা ঘাট, মসজিদ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন।
সাংবাদিক মজিবুর রহমানের মৃত্যুতে গভীর গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও কাপাসিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা এবং গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলামিন দেওয়ান আল আবেদী,বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন ও গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com