1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৬

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

আজ বুধবার(২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রিল্যাক্স পরিবহনের একটি বেপরোয়া গতির বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হওয়ার সময় জাঙ্গালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি হাইয়েস গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের প্রচণ্ডতা এতটাই তীব্র ছিল যে ৭ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এভাবে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১০ জনে। এছাড়া আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো উদ্ধার করে তদন্ত চলছে। বেপরোয়া গতি ও ওভারটেকিংকে দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” তিনি আরও জানান, মৃতদেহগুলো আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com