1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

বারইয়ারহাটে ৭ বছর বয়সী শিশুকন্যার ধ-র্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ‘ধ-র্ষণ প্রতিরোধ মঞ্চ মিরসরাই উপজেলা’র আত্মপ্রকাশ

মিরসরাই প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডে ৭ বছর বয়সী এক শিশুকন্যা ধ-র্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তি দুলাল ড্রাইভার। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনসাধারণ বারইয়ারহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ মিছিলটি বারইয়ারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং অভিযুক্ত দুলাল ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁ-সির দাবি জানানো হয়। প্রতিবাদী জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এই বিক্ষোভ মিছিল থেকে ‘ধ-র্ষণ প্রতিরোধ মঞ্চ মিরসরাই উপজেলা’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির মূল লক্ষ্য মিরসরাই উপজেলায় নারী ও শিশুর প্রতি যৌ-ন নিপীড়ন ও ধ-র্ষণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তরুণ ছাত্র নেতা তাহমিদ খান এবং ছাকিব খান, হোসাইন খান, শাহিন চৌধুরী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com