1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

বানারীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা

ফয়েজ আহম্মেদ শাওন বানারীপাড়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

ফয়েজ আহম্মেদ শাওন
বানারীপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ওই কিশোরীর মা এবং আসামি করা হয়েছে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শোভন মিস্ত্রি (২২) কে।

মামলার বিবরণ অনুযায়ী বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে শোভন মিস্ত্রি ওই ছাত্রীকে তার ভাড়া বাসার সামনের রাস্তা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ইজিবাইকে করে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পরের দিন শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত ধর্ষণ করে। এরপর তাকে তার বাসার সামনে ফেলে রেখে যায়।

বাদীপক্ষের বক্তব্য অনুসারে, শোভন মিস্ত্রি আগে থেকেই স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করত এবং অশালীন প্রস্তাব দিত। ঘটনার দিন বাদী তার কর্মস্থলে যাওয়ার আগে সকাল ৯টায় ছেলে ও মেয়েকে বাসায় রেখে যান। বিকালে মেয়েকে ফোন করলে সে জানায়, কোনো বান্ধবীর বাসায় আছে। পরে ধর্ষণের শিকার হওয়ার ঘটনা প্রকাশ পায়।বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি শোভন মিস্ত্রিকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

০৫/০৪/২০২৫ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com