1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাঙ্গুনিয়ায় জেলের জালে উঠে এলো বৃদ্ধা নারীর লাশ

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

সুব্রত বাবু
সিক্রেট রিপোর্টার

রাঙ্গুনিয়ায় জেলের জালে ভেসে উঠল এক বৃদ্ধা উপজাতী নারীর লাশ। শনিবার (৫ এপ্রিল) ভোর ৭টার দিকে উপজেলার গোডাউন ব্রীজের সরফভাটা অংশে কর্ণফুলী নদীতে একদল ভাসমান জেলে তাদের জালে লা*শটি দেখতে পেয়ে উদ্ধার করে।

তার নাম সামাপ্রু মারমা (৬৫)। সে বেতবুনিয়া উপজেলার ৯৬নং কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে।

উদ্ধারকারীরা জানান, জেলেরা লা*শটি উদ্ধার করে একটি সিএনজি অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় অবহিত করা হলে পুলিশ লা*শটি থানায় নিয়ে যান। লা*শের সাথে একটি জাতীয়পরিচয়পত্র পাওয়া গেলে বিস্তারিত নাম ঠিকানা জানা যায়।

এদিকে এই বিষয়ে যোগাযোগ করা হলে নিহতের মেয়ের জামাই কলমপ‌তি সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতুশি মারমা জানান, তার শাশুড়ির মানসিক সমস্যা রয়েছে। ভোরে আজানের আগে তিনি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে লা*শ উদ্ধারের খবর পেয়ে রাঙ্গুনিয়া থানায় যাচ্ছেন বলে তিনি জানান।

এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, “লা*শটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের সাথে কথা বলে মৃ*ত্যুর কারণ জানা যাবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com