1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

বান্দরবানে গভীর রাতে ৯ শ্রমিককে অপহরণ

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ৯ শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম লুলাইন রেমু পালং নামক এলাকার তামাকের খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

স্থানীয়রা জানান, তামাক খেতের ওই শ্রমিকরা কাজ শেষে খামারঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। আজ সকালে বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিক অপহৃতদের নাম জানা যায়নি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।

জানতে চাইলে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আবদুল করিম বলেন, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে ৯ শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। তাদের উদ্ধারের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com