1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

মহিশখালীতে ছাত্রলীগ নেতার হাতে বিএনপির কর্মী খুন

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জেরধরে রশিদ আহমেদ (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে অমিত ইকবাল নামের এক ছাত্রলীগ নেতা। সে কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ, তিনি জানান কালারমারছড়ায় রশিদ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই ঘটনায় পুলিশ একজন কে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় রশিদ কে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত রশিদ কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

প্রত্যক্ষদর্শী জানায়, উভয়ের পারিবারিক পুকুরপাড়ে রাজনীতি নিয়ে প্রতিদিনের মত এক অপরের সাথে কথা বলছিল এতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অমিত ইকবাল রশিদকে আঘাত করে, পরে দ্বিতীয় দফায় অমিত ও তার ভাই কামরুল লোহার রট দিয়ে রশিদকে পিটিয়ে আঘাত করে।

রশিদ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে তার ভাই কামরুল কে আটক করে মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহত রশিদ আহমেদ উত্তর নলবিলার মৃত লাল মিয়ার পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com