1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

কালীগঞ্জে পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছেন ছাত্রদল

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উপলক্ষে অভিভাবকদের জন্য পানির বোতল, খাবার স্যালাইন সরবরাহ এবং ছায়ার মাঝে বসার ব্যবস্থা করেছেন ছাত্রদল। কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও দুর্বাটি কামিল মাদ্রাসায় পানি ও স্যালাইন বিতরণ করছেন কালীগঞ্জ পৌর শাখা ও সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল মঙ্গলবার থেকে পরীক্ষা শেষ দিন পর্যন্ত এই কর্মসূচি পালন করে যাবেন বলে ছাত্রদলের নেতৃবৃন্দরা জানান।
এছাড়া তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা ও ঔষধদের ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের প্রয়োজনে কলম, স্কেল ও পেন্সিলের ব্যবস্থা করা হচ্ছে।
এমন সুন্দর ব্যবস্থা করায় ছাত্রদলের নেতৃবৃন্দদের প্রশংসা করেন অভিভাবকবৃন্দ। কয়েকজন অভিভাবক জানান, পরীক্ষা কেন্দ্রে এসে অভিভাবকদের তীব্র গরম সহ্য করতে হয়। ছায়ার মধ্যে বসার জায়গা খুঁজতে হয়। এই সময় ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন ছাত্রদল। তারা পানি ও স্যালাইন বিতরণ করছেন। পাশাপাশি ছায়ায় বসার জন্য শামিয়ানার ব্যবস্থা করেছেন। আসলে বিষয়টি প্রশংসার দাবিদার।
সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব হিমেল খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলনের সার্বিক সহযোগিতায় ছাত্রদল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এমন কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচি পরীক্ষার শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লাব্বি হাসান লাভু, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার আহবায়ক হাসিবুল হাসান শান্ত, যুগ্ম আহবায়ক রাসিদুল ইসলাম জীবন, শ্রমিক কলেজ শাখার ছাত্রনেতা প্রত্যয়, রাকিব, সাদিম, শাওন, হাম্মাত, চয়ন ও আরাফাত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com