1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

কর্তার ইশারায় চলে উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি

আমানউল্লাহ আনোয়ার
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

আমানউল্লাহ আনোয়ার

অনিয়ম, ঘুষ ও জনহয়রানির অভিযোগের ভিত্তিতে উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহক সেজে ছদ্মবেশে দলিল লেখক ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে দুদকের একটি আভিযানিক দল।

এসময় দলিল প্রতি সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার সত্যতা পায় দুদক একই সাথে মিলে নানাভাবে সেবাগ্রহীতাদের হয়রানির প্রমাণ।

বিষয়টি নিশ্চিত করেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক গোলসান আনোয়ার।

তিনি সাংবাদিকদের জানান, অভিযান চলাকালীন ছদ্মবেশে দলিলের খরচ পদ্ধতি ও খরচ সম্পর্কে তথ্য নেয়া হয়। উপস্থিত সেবা গ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করা হয়,পরে গ্রহীতাদের হয়রানি এবং অনৈতিকভাবে অর্থ আদায়ের বিষয়ে সত্যতা পাওয়া যায়।

এবিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিলের জন্য বিভিন্ন দলিল লেখক ও সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

সেবাগ্রহীতাদের সাথে কথা বলে জানা গেছে, সাব-রেজিস্ট্রার মোরশেদ আলমের নিয়ন্ত্রিত সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতিতে অতিষ্ঠ তারা।

স্থানীয় এক ভুক্তভোগী বলেন, দলিল লেখক – মুন্সীদের মাধ্যমে মোটা অংকের কমিশন নিয়ে থাকেন সাব-রেজিস্ট্রার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com