1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

মেহেদীর রং শুকানোর আগেই না ফেরার দেশে ফটিকছড়ির প্রবাসী মঞ্জু

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব সুয়াবিল এলাকার হালদা নদীতে বাঁশের সাঁকো থেকে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে নিখোঁজ হওয়া প্রবাসী যুবক মঞ্জু (নববিবাহিত) অবশেষে মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণ্যহাটের সিদ্ধাশ্রম সংলগ্ন হালদা নদীর বাঁশের সাঁকো পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি নদীতে পড়ে গেলে স্থানীয়রা তাৎক্ষণিক একজনকে উদ্ধার করতে পারলেও মঞ্জু নিখোঁজ ছিলেন। টানা তল্লাশির পর রাত ২টা ২০ মিনিটে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

মঞ্জু উপজেলার পাঁচপুকুরিয়া চন্দ্রঘোনা এলাকার আব্দুল ইসলামের একমাত্র সন্তান এবং সদ্য বিবাহিত। তিনি কিছুদিন আগে দুবাই থেকে দেশে ফিরে বিয়ে করেছিলেন। নববধূর হাতে মেহেদীর রং এখনো শুকায়নি, এরই মাঝে না ফেরার দেশে চলে গেলেন মঞ্জু।

বুক সমান পানিতে এভাবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু কেউই সহজে মেনে নিতে পারছে না। নববিবাহিত স্ত্রী, শোকার্ত মা-বাবা সবাই হালদার পাড়ে বসে কান্নায় ভেঙে পড়েছেন, আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদীর পাড়। হৃদয়বিদারক এই ঘটনাটি পুরো উপজেলায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com