1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র নতুন কমিটি: সভাপতি আমিনুল সম্পাদক সালাহ উদ্দিন কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

এসএসসি-০৮ এবং এইচএসসি ১০ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

‘এসো মিলি প্রাণের টানে, বন্ধুত্বের আহ্বানে’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার পূর্বাচলে এসএসসি-২০০৮ এবং এইচএসসি ২০১০ ব্যাচের বন্ধুদের আয়োজনে (জিটুজি ২০২৫ ঢাকা) মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮এপ্রিল) পূর্বাচল সি শেল রিসোর্টে অনুষ্ঠিত মিলন মেলায় নানা কর্মসুচী পালিত হয়। কর্মসুচীর মধ্যে ছিল অনুষ্ঠানের শুভ আরম্ভে উপহার ও রজনীগন্ধা দিয়ে বন্ধুদের বরণ করা হয়, মৃত বন্ধুদের স্মরণে নীরবতা পালন, ফটোসেশন, খেলাধুলা,সংক্ষিপ্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যাফেল ড্র ইত্যাদি। ০৮/১০ ব্যাচের বন্ধু হিরু আফসার এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, রাজু আহমেদ শাওন, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেনিন তাসনীন জোনাকি, বিশিষ্ট ব্যবসায়ী জুনায়েত হৃদয়, মহিউদ্দিন আহমেদ মুন প্রমুখ। পরে পরিচয় পর্ব, ফটোসেশন, খেলাধুলা, আড্ডা, আনন্দ, গান আর কবিতায় মেতে উঠে বন্ধুরা। দিনব্যাপী অনুষ্ঠানটি ০৮/১০ ব্যাচের বন্ধুরা নাচ-গানে ও আনন্দ উপভোগ করেন। তাছাড়া দীর্ঘদিন একে অপরের সাক্ষাতে অনেকেই আবেগআপ্লুত হয়ে পড়েন। বন্ধুদের স্বত:স্ফূর্ত অংশগ্রহনে পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন স্কুলের সহপাঠী বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও পরিশ্রমের কারণে উৎসবে অনুভূতি প্রকাশ সহ বন্ধুদের আড্ডা ছিল খুবই প্রাণবন্ত। অনুষ্ঠানে এসে দীর্ঘ ১৫ বছর সহপাঠীকে দেখার পর অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে ব্যাচের বন্ধুদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসময় মিলন মেলায় উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ থেকে ০৮/১০ এর প্রায় ১২শত বন্ধু এবং বান্ধবী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com