1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ পালিত

স্টাফ রিপোর্টোর, এস আল-আমিন খাঁন পটুয়াখালী
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টোর, এস আল-আমিন খাঁন পটুয়াখালী।

২৬ এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো – ” Animal Health Takes A team”. নানা কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য র‍্যালী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্রি এনিমেল হেলথ ক্যাম্পেইন।

শনিবার ২৬ এপ্রিল সকাল ১০ টায়  বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্ধোধন করেন ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ও প্রভিসি প্রফেসর ড. এএসএম হেমায়েত জাহান। পরে  বরিশাল ক্যাম্পাসে এক বর্নাঢ্য র‍্যালী ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সকাল ১১ টায় এএনএসভিএম অনুষদের অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. এ,কে,এম, মোস্তফা আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয় এর ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশীদ, এএনএসভিএম অনুষদের ডিন ও ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড.খন্দকার জাহাঙ্গীর আলম এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: মোঃ লুতফুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা এর পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের সদস্য পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

এছাড়াও সন্ধ্যা ৭ টায় বরিশাল ক্যাম্পাস খেলার মাঠে ভেটেরিনারি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ২য় দিন ২৭ এপ্রিল সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ভেটেরিনারি টিচিং হসপিটালে বিনা মূল্যে পশু-পাখির চিকিৎসা প্রদান এবং ওষুধ বিতরণ করা হবে।

দিবসটি পালনে সার্বিক সহযোগিতা করে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি (Biocheme, ACI, ACME, Sk+F, Navana, Renata, Squire) ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com