1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

সেন্টাল হাসপাতাল সহ মোবাইল কোর্টের দু‌টি অভিযানে ২লাখ ১৫ হাজার জ‌রিমানা

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের ভ্রাম‌্যমাণ আদাল‌ত পৃথক দুটি অভিযান প‌রিচালনা ক‌রে জ‌রিমানা আদায় ক‌রে‌ছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। সোমবার (২৮ এপ্রিল ) কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘন এবং মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রন) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ও ১৩ ধারা লংঘনের দায়ে ২ লাখ ৫ হাজার টাকা এবং ইসলামিয়া ডেন্টাল ক্লিনিককে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড করে। উল্লেখ করা যেতে পারে যে ইতিপূর্বে কয়েকবার কালীগঞ্জ সেন্টাল হাসপাতালে জরিমানা আদায় করা হয়েছে এবং সিলগালা করা হয়েছিল, কাগজ না থাকার কারণে।

অর্থদন্ড আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। এসময় অভিযানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: রেজওয়ানা, কালীগঞ্জ থানা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com