1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

উত্তরায় ধর্ষণের সহযোগিতা চেয়ে সাংবাদি আবু হাসানকে ডেকে নিয়ে অপহরণের চেষ্টা,গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আবু হাসানকে অপহরণের সময় তাকে উদ্ধার করে অপহরণ দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রবিবার (২৭ এপ্রিল) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রো পুলিশের উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম।

ভুক্তভোগীর অভিযোগ, রবিবার সন্ধ্যায় রেবেয়া আক্তার রিতা নামে একটি মেয়ে তাকে কল করে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। মেয়েটি তাকে নর্থ টাওয়ারের কাছে যেতে বললেও পরে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়। সেখানে আনুমানিক রাত সাড়ে আটটার দিকে মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি হাইএস মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙ্গে বাইরে লাফ দিয়ে পড়ে যায়।

ঐ রিপোর্টারের চিৎকার শুনে পুলিশ ও জনগণ গিয়ে তাকে উদ্ধার করে।  এসময় ফয়সাল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে পুলিশ, মাইক্রোবাসটিও জব্দ করা হয়। পুলিশ জানায়, এই চক্রের সাথে জড়িতদের অনেক তথ্য তাদের হাতে এসেছে, স্বল্প সময়ের মধ্যে বাকিদেরও গ্রেফতার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com