1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

সীতাকুন্ডের পাহাড়ে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ 

আবুল কালাম চট্টগ্রাম 
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে মিললো এক অজ্ঞাত যুবকের মরদেহ।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মীরাদের সহযোগিতায় এই অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ শে এপ্রিল)  বেলা সাড়ে ১১ টার দিকে চন্দ্রনাথ পাহাড়ের বীরুপাক্ষ মন্দির এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন চন্দ্রনাথ পাহাড়ের বীরুপাক্ষ মন্দির এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন প্রথমে পুলিশে খবর দেয়। এরপর সীতাকুণ্ড থানা পুলিশ লাশ উদ্ধারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেন।

এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, আমাদেরকে সীতাকুণ্ড থানা থেকে ফোন করলে আমরা ঘটনাস্থলে গিয়ে চন্দ্রনাথ পাহাড়ের বীরুপাক্ষ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ উদ্ধার করি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৪০/৪২ হতে পারে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com