1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

কুমিল্লায় বজ্রপাতে একের পর এক প্রাণহানি, প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি সালে আহমেদ
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি সালে আহমেদ

কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি বজ্রপাতে একাধিক মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে বজ্রপাতজনিত দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটে আসছে। কিন্তু এ বিষয়ে জনগণকে সচেতন করার কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।

স্থানীয় সচেতন মহলের দাবি, বজ্রপাত প্রতিরোধে ও জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য সরকার প্রতিবছর নির্দিষ্ট বাজেট বরাদ্দ করে। কিন্তু সেই বাজেট কোথায় যায়, কিভাবে ব্যয় হয়, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই বলছেন, প্রত্যেক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা উচিত ছিল।

স্থানীয় এক মানবাধিকারকর্মী বলেন, “যথাযথ প্রচারণা ও প্রশিক্ষণের অভাবে মানুষ বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে জানে না। একজন লোকও যদি সতর্কতার অভাবে প্রাণ হারান, তার দায় সংশ্লিষ্ট প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং জনপ্রতিনিধিদেরই নিতে হবে।”

 

তিনি আরও বলেন, “সবাইকে এখনই সচেতন হতে হবে। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নইলে আমরা আরও মূল্য দিতে বাধ্য হব।”

 

সচেতন মহল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যেন অবিলম্বে বজ্রপাত-প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়, যাতে করে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com