1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

কালীগঞ্জে বিশেষ অভিযানে পৌর প্যানেল মেয়রসহ আ’লীগের ১০ নেতাকর্মী আটক

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মীদের গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গত ৯ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখে কালীগঞ্জ থানার ৮(২)২৫ নং মামলায় নাগরী ইউনিয়নের গাড়ালিয়া গ্রামের সোলাইমান মৃধা ও গলান গ্রামের সাইফুল ইসলাম, গত ১৯ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখে কালীগঞ্জ থানার ১৬(২)২৫ নং মামলায় কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমির হোসেন মুন্সী, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফারুক হোসেন, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মোসলেহ উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহ জালাল ভূইয়া, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. গোলজার হোসেন, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আল-আমিন ভূইয়া, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির খন্দকার এবং গত ২১ আগষ্ট ২০২৪ইং তারিখে কালীগঞ্জ থানার ৪(৮)২৪ নং মামলায় মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো. সামসুল আলমকে আটক করা হয়। শনিবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় আটকের পর শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com