1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর আত্মপ্রকাশ

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল ছাত্রদের আরেকটি নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। আজ শুক্রবার (৯ মে) বিকালে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে দলটির যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা এলো।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার অনেকে দলটিতে যুক্ত হয়েছেন। এটির অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ। তিনি জুলাই অভ্যুত্থানের একজন নেতা এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। তার নেতৃত্বেই ‘আপ বাংলাদেশের’ আত্মপ্রকাশ হলো।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক ও আরেফিন মো. হিজবুল্লাহকে সদস্যসচিব করে আপ বাংলাদেশের ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জুলাই আন্দোলনে শহিদ ওসমানের পিতা আব্দুর রহমান।

এ ছাড়া রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদকে প্রধান সংগঠক ও শাহরিন ইরাকে মুখপাত্র করা হয়েছে।

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল গঠনের আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব পদে আখতার হোসেনের পাশাপাশি আলী আহসান জুনায়েদের নাম বেশ আলোচনায় ছিল। তবে শেষ মুহূর্তে এনসিপিতে না থাকার ঘোষণা দেন জুনায়েদ ও রিফাত।

এর আগে জুনায়েদ জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও রিফাত যুগ্ম সদস্যসচিব পদে ছিলেন। রিফাতও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগের পর গত ১৬ মার্চ জুনায়েদ ও রিফাত জানিয়েছিলেন, এপ্রিল মাসে জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন দল আসবে। এপ্রিলের ১০ তারিখ তাদের নতুন দলটির নাম প্রকাশ্যে আসে। আজ (৯ মে) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল তাদের নতুন দলটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com