1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

দুমকিতে অস্ত্রসহ ডাকাত চক্রের ২ সদস্য ভুয়া র‍্যাব গ্রেপ্তার। 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

পটুয়াখালীর দুমকিতে ২টি পিস্তলসহ আল আমিন দুয়ারি (৪৫) ও তারেক বেপারি (৪২) নামের দুই ডাকাত ভুয়া র‍্যাবকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশ চেকপোস্টে তল্লাসী কালে পিস্তলসহ ও-ই দু’ পেশাদার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্র জানায়, লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশী অভিযানে পুলিশ সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী ২ ডাকাত আটক এবং তাদের সাথে থাকা ব্যাগ থেকে দু’টি অত্যাধুনিক পিস্তল, পুলিশের হ্যান্ডকাপ, তিন সেট ব্যাবের পোষাক, ৫টি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি, গাড়ীর দু’টি নম্বরপ্লেট,  প্লাস, স্ক্রু ড্রাইভারসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধৃত ডাকাত সদস্য আল আমিন দুয়ারি বাউফল উপজেলার  সূর্যমনি ইউনিয়নের মৃত বারেক দুয়ারির ছেলে। অপর ডাকাত সদস্য তারেক বেপারির বাড়ি বি. বাড়িয়ার নবীনগর উপজেলার কাশেম বেপারির ছেলে ।  তাদের বিরুদ্ধে বাউফল ও নবী নগরসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা আছে বলে সংশ্লিষ্ট থানা সুত্রে জানাযায়।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা রুজুর পর আজ বুধবার তাদের কোর্টে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com