1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহী বিভাগে জাতীয় সাংবাদিক সংস্থার পুনর্গঠন প্রক্রিয়া শুরু

জেলা প্রতিনিধি মোঃ নাসিরউদ্দিন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি মোঃ নাসিরউদ্দিন

সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ৪৪ বছর ধরে কাজ করে যাওয়া সরকারি রেজিস্ট্রেশনভুক্ত ও ঐতিহ্যবাহী সংগঠন “জাতীয় সাংবাদিক সংস্থা”-কে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে রাজশাহী বিভাগে নতুনভাবে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলনের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলা কমিটিকে আগামী ২০ জুন ২০২৫ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিভাগীয় কমিটির নিকট জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা না দিলে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত বলে গণ্য করা হবে।

রাজশাহী বিভাগে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর কাঠামো গঠনের লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারাদেশে সংগঠনকে পুনর্গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ প্রক্রিয়ায় রাজশাহী বিভাগকেও আধুনিক ও সংগঠিতভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগ:

মোঃ ফয়সাল আজম অপু – সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগ

মোঃ সুরুজ আলি – দপ্তর সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগ

সংগঠনের সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন একতাবদ্ধ হয়ে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com