1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

‎রাজশাহী দুর্গাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী দুর্গাপুরে আমবাগান থেকে শুভ আহম্মেদ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

‎জানাগেছে, সোমবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের বাজুখলসী গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে। শুভ আহম্মেদ ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। আজ মঙ্গলবার (২০ মে) সকালে দুর্গাপুর থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

‎স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, শুভ আহম্মেদ রাজশাহী সরকারি কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তারা দুই ভাই বড় ভাই শিমুল নওগাঁ জেলার আত্রাই উপজেলায় একটি এনজিও তে চাকরি করেন। শুভ আহম্মেদ যখন কথা বলতো কথা আটকে যেত তোতলা প্রকৃতির ছিলো। তার প্রতিবন্ধী কার্ডও আছে। কথায় কথায় রেগে যেতো। তার বাবার কানপাড়া বাজারে একটি চায়ের দোকান আছে। চা বিক্রির দুই হাজার টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে শুভ আহম্মেদের মায়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে গত সোমবার রাত ৯ টার দিকে শুভ রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন মঙ্গলবার (২০ মে) সকালে আসাদুল ইসলাম নামের এক কৃষক তার শষা ক্ষেত থেকে আসার পথে আমবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় শুভ আহম্মেদকে আমগাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তার পরিবারের নিকট খবর পাঠান। পরে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

‎বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম জানান, খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। তবে প্রাথমিক ভাবে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুভুতি দেয়া হয় । এ বিষয়ে ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com