1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

নওগাঁর মান্দায় মিথ্যা মামলা ও প্রকাশিত সংবাদ এর প্রতিবাদে মানববন্ধন।

শাহাদুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি নওগাঁ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

শাহাদুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি নওগাঁ

নওগাঁর মান্দায় মিথ্যা মামলা, হুমকি ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউপির খোর্দ্দবান্দাই খাড়া গ্রামের জুয়েলের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সূত্র জানাই, খোর্দ্দবান্দাই খাড়া গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে ভুক্তভোগী দেলোয়ারকে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ইতিপূর্বে মারপিট হত্যার চেষ্টা ও মিথ্যা মামলার দিয়ে হয়রানি অভিযোগ উঠে স্থানীয় রেজাউল বাহিনী বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দেলোয়ারের নেতৃত্বে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনের সভাপতিত্ব করেন খোর্দ্দবান্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, এ সময় আরো উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান, আব্দুস সামাদ, আবুল কাশেম, মহসিন মোল্লা, গিয়াস উদ্দিন, আফজাল হোসেন, আতিকুর রহমান, আব্দুর রহিম, জুয়েল সহ স্থানীয় অর্ধশত লোক। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

উল্লেখ্য, অভিযুক্ত রেজাউল ইসলাম (চন্দ্র) জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। গত ১৬ মে দেলোয়ার বাহিনীর লোকজন আমাকে মারপিট করে গুরুতর আহত করে আমি তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com