1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা পিয়াল নিহত

নিরেন দাস(ব্যুরো প্রধান)জয়পুরহাট :
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

নিরেন দাস(ব্যুরো প্রধান)জয়পুরহাট :

জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. পিয়াল (২৮), শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় পিয়ালকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পিয়াল ইসলামনগরের বাসিন্দা মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে। তার স্বজনরা অভিযোগ করেছেন, স্থানীয় সোহেল, রুবেল, কাওসার এবং রাজ্জাক নামের কয়েকজন ব্যক্তি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পিয়াল এই অবৈধ কর্মকাণ্ডের বিরোধিতা করায় এর আগেও তিনি একাধিকবার হামলার শিকার হন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ঘটনার পর ইসলামনগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com