1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ 

মো:মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৬৮২ বার পড়া হয়েছে

মো:মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদেরকে, কালীগঞ্জ পৌর বাসী সহ , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দেশবাসীকে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

কালীগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সহ-সভপতি মো:সালাউদ্দিন আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহার মূল বার্তা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। এই মহান ত্যাগের দিনে আমি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদুল আযহার আদর্শ যেন আমাদের চিন্তা, চেতনা ও কর্মে প্রতিফলিত হয়, সেই আহ্বান জানাচ্ছি।”

 

তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন ভাই এর পক্ষ থেকেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

 

মো: সালাউদ্দিন আহমেদ আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। ঈদুল আযহা আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং মানুষের প্রতি ভালোবাসা। আমাদের উচিত প্রতীকী পশু কোরবানির পাশাপাশি নিজের অন্তরের পশুত্বকেও কোরবানি দেওয়া।”

 

তিনি বলেন, “হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ এবং ইসলামের চিরন্তন শিক্ষা আমাদের মাঝে বিভেদ নয়, বরং ঐক্য ও অগ্রগতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ধনী-গরিব বৈষম্য দূর করে ঈদের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আমাদের উচিত মানবতার সেবায় নিয়োজিত থাকা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই চেতনায় আমরা যেনো প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানবকল্যাণে নিজেদের নিবেদিত করি।”

 

সবশেষে তিনি আবারও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com