1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান। 

মোহাম্মদ কায়সার কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

মোহাম্মদ কায়সার কক্সবাজার প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের এবং বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুর রহমান।

তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজার রামু এবং জোয়ারিয়ানালাসহ বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর সকলকেই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ঈদুল আযহা উপলক্ষে আমি বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি,সম্প্রীতি,ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষা, চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহবান জানাচ্ছি। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি এবং উনাদের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক।

আরো বলেন,আমরা বিশ্বাস করি-পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি,শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে প্রীতিময় সমাজ গঠন সম্ভব।কারণ-ঈদুল আযহা ধৈর্য, সহনশীলতা,সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার শিক্ষা দেয়। আমরা যেনো প্রতিকী পশু কোরবানীর সাথে অন্তরের পশুত্বকেও কোরবানী দিতে পারি। হযরত ঈব্রাহীম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শ্বাশত শিক্ষায় ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করছি।তিনি আরো বলেন,ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আযহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য।জীবন জীবনের জন্য। আসুন আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি। আবারো জোয়ারিয়ানালাবাসী এবং সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com