1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে স্ত্রী’র লাশ উদ্ধার স্বামী পলাতক। সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে পুলিশের বাধা

মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছে। এসময় সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে গেলে ভালুকা মডেল থানার পুলিশের বাধা প্রধান করেন। কোন প্রকার ছবি তোলতে নিষেধ করেন, এটি একটি পরিকল্পিত হত্যা বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের ।

(০৮জুন) রবিবার দুপুরে উপজেলার সিডস্টোর বাজার আল-আমিন খান নয়ন এর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ঈদের দিন থেকে নিহত ও নিহতের স্বামীর মোবাইল ফোন বন্ধ থাকায় সিডস্টোর বাজার ভাড়া বাসায় স্বজনরা খোঁজ নিতে এসে ঘরটি বাহির থেকে তালাবদ্ধ পায়, পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, তার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার বোনজামাই স্বপন মিয়া ঘরটি তালাবদ্ধ করে নিরবে পালিয়ে গেছে। এঘটনায় সাবিনার পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীর কঠিন শাস্তির দাবি করেন।

বাড়ীর মালিক আল-আমিন খান নয়ন জানান, নিহত সাবিনা আক্তার তার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করতেন। বেশ কিছু দিন যাবৎ স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, তালাবদ্ধ ঘর থেকে ওই নারীর মৃতদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড, তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com