1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

রাজশাহীর বাগমারা বড় বিহানালী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজে ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এমরান মাহমুদ প্রত্যয় নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

এমরান মাহমুদ প্রত্যয় নিজস্ব প্রতিবেদক :

 

রাজশাহীর বাগমারা বড় বিহানালী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজে ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ জুন) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এতে ২০০৬ সন থেকে ২০২৫ সনের সকল ব্যাচের কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

এ উপলক্ষে বড় বিহানালী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের প্রধান ফটক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি কলেজ চত্বর সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।

র‌্যালিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি মো.সাদিকুর রহমান নেতৃত্ব দেন।

 

এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ

প্রতিষ্ঠানটির হাজারো প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। বাদ্য-বাজনা বাজিয়ে ও রঙ-বেরঙের বেলুন হাতে তারা নেচে গেয়ে এ র্যালি করেন। এসময় এলাকা জুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

র‌্যালি শেষে বড় বিহানালী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজ চত্বরে স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়। এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানের সাধারণ সম্পাদক মো.বেলাল হোসেন মরু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী মো.বুলেট হোসেন বলেন, বহুদিন পর এরকম একটা আয়োজনের ফলে আমরা একত্রিত হতে পেরেছি। তাই আজ শৈশবের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। মনে হচ্ছে, শৈশবে ফিরে এসেছি।

 

প্রতিবছর পুনর্মিলন অনুষ্ঠানের দাবি রেখে প্রবীণ প্রাক্তন শিক্ষার্থী মো.নাহিদুল ইসলাম বলেন,অনেক আগে এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছি। এখনো স্কুলের সেই স্মৃতিগুলো মনে পড়ে। আজ অনুষ্ঠানে এসে অনেক ভালো লাগছে। তবে বেশ কিছু বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছে। তাদের কথা মনে পড়ছে।

 

অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে মো.মেহেদী হাসান বলেন, বিগত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদী অপশক্তির দৌরাত্ম্য ছিল। যে কারণে এ ধরনের অনুষ্ঠানে মানুষের প্রাণবন্ত উপস্থিতি ছিল না। এবার আমরা চেষ্টা করেছি, যেন এই আয়োজনে সবাই প্রাণ খুলে অংশ নিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com