1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

ইসলাম পুর রাঙ্গুনিয়া ইউনিয়নে নিজ দোকান থেকে মিঠুন দাসের ঝুলন্ত লাশ উদ্ধার

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোদারপাড় মসজিদ মার্কেটে গতরাতে (১১জুন) রাতে নিজ দোকানে তালা দিয়ে আত্মহত্যা করল মিঠুন দাশ (১৮) নামে এক সেলুন ব্যবসায়ী নাপিত।

১নং রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী বলেন, নিহত মিঠুন দাশ, ১নং রাজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাতগড়িয়া পাড়ার স্বপন দাশের ছেলে।

সে তিন ভাই এক বোনের মধ্যে

স্থানীয় ও ইসলামপুর ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ জানান, প্রতিদিনের মত সেলুন দোকানী মিঠুন দাশ দোকানের ভেতরে তালা দিয়ে ঘুমায়।

আজ বৃহস্পতিবার (১২জুন) সকাল দোকান খুলতে দেরি দেখে আগতরা ডাকাডাকি করে কোন সারা না পেয়ে বাইরে থেকে সার্টারের ফাঁকে দেখা যায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলছে মিঠুন দাশ।

ইসলাম পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনি জানান, খবর পেয়ে পুলিশকে নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে তালাবদ্ধ পায়।

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় লোহার খুন্তি দিয়ে তালা ভেঙে ফ্যানের সাথে ঝুলিয়ে থাকা লাশ উদ্ধার করে।

এবিষয়ে রাঙ্গুনিয়া থানা পরিদর্শক রাকিব জানান, ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা ভেঙে বৈদ্যুতিক পাখার সাথে ঝুলে থাকা লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) সুমন কবির মৃধা জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনসহ মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com