1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

নীলফামারীতে সেনা-পুলিশের যৌথ অভিযান, বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার

সঞ্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

সঞ্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধণ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বাড়ি থেকে দুটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) রাত বারোটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর জোবায়েরের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন।

 

অভিযানে রনজিৎ দাস নামের এক ব্যক্তির বসতভিটা থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাছের উচ্চতা ছিল ১০ ফুটেরও বেশি, অপরটি ছোট আকৃতির।

 

অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় গাছ দুটি জব্দ করে সদর থানা পুলিশ। তবে বাড়ির মালিক রনজিৎ দাসের দাবি, তিনি জানেন না গাছ দুটি গাঁজার।

 

অপরদিকে, বসতভিটায় গাঁজার গাছ দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। এ সময়, এলাকার ইউপি সদস্য ও প্রতিবেশীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে নীলফামারী সদর থানার উপ পরিদর্শক (এসআই) দিলীপ রায় জানান, অভিযুক্ত ব্যক্তি গাছের মালিকানা অস্বীকার করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com