1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

এনসিপি সিলেট জেলার যুগ্ম-সমন্বয়কারী মনোনীত হয়েছেন গোয়াইনঘাটের ফয়সল আহমদ 

এনসিপি সিলেট জেলার যুগ্ম-সমন্বয়কারী মনোনীত হয়েছেন গোয়াইনঘাটের ফয়সল আহমদ 
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলার জন্য ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে যুগ্ম-সমন্বয়কারী মনোনীত হয়েছেন গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা ব্যবস্থাপনা পরিচালক জি হোল্ডিংস লিমিটেড, ব্যবস্থাপনা পরিচালক সিলেটি বাড়ি ট্যুরিজম নেটওয়ার্ক, চেয়ারম্যান আদিল এন্টারপ্রাইজ মো: ফয়সল আহমদ রুবেল । তিনি গোয়াইনঘাট উপজেলার বৌল গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। ফয়সল আহমদ জুলাই-আগস্ট গণভ্যুত্থানের একজন সক্রিয় যোদ্ধা এবং সিলেটে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন।

বুধবার (১৮ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির তালিকা এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

সদ্য অনুমোদিত জেলা সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে ব্যাংক কর্মকর্তা, রোটারিয়ান ও সম্প্রতি গঠিত জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন শাহানকে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ফয়সল আহমদ সহ ৬ জন যুগ্ম সমন্বয়কারী ও ২৪ জন সদস্য রাখা হয়েছে।

এ ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করে ফয়সল বলেন, আমি জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি যাতে সততা নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com