1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

বান্দরবানে ঝর্ণা দেখতে গিয়ে কিশোর নিখোঁজ

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকায় ঝর্ণা দেখতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে এক কিশোর নিখোঁজ হয়েছে।

 

নিখোঁজ কিশোরের নাম হাফেজ মেহরাব হোসাইন (১৮)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা এবং হোটেল ওয়াকিয়ার মালিক মনজুর আলমের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) সকাল ৬টার দিকে মেহরাব বন্ধু সাজ্জাদ, নাছিমসহ প্রায় দেড় ডজন বন্ধু মিলে ফাত্রাঝিরি ঝর্ণা দেখতে যায়। ফেরার পথে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আকস্মিক পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে খালের পানি বেড়ে যায়। খাল পার হওয়ার সময় বাঁশের চালি বানিয়ে পার হওয়ার চেষ্টা করে তারা। এ সময় স্রোতে চালি ভেঙে গেলে মেহরাব পানিতে পড়ে যায় এবং মুহূর্তেই ভেসে যায়।

 

স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত মেহরাবের কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

নিখোঁজের চাচা আবদুল মালেক জানান, “আমরা ধারণা করছি মেহরাব খালের স্রোতে ভেসে বঙ্গোপসাগরে পৌঁছে গেছে।” প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খালটি ধুরুম খালি থেকে রেজুখাল হয়ে সরাসরি সাগরে মিশেছে।

 

মেহরাবের পরিবারের পক্ষ থেকে কেউ তার সন্ধান পেলে কক্সবাজারের মরিচ্যা বাজারস্থ ওয়ালটন প্লাজা মার্কেটে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

এ বিষয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) জাফর ইকবাল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “ঘটনাটি সত্য। নিখোঁজ কিশোর পাশের উপজেলার বাসিন্দা। তাকে উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com