1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র সরঞ্জামসহ ৯ জন আটক

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী

 

বান্দরবানের লামায় চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত সন্দেহে অভিযান চালিয়ে ৯ জনকে অস্ত্র সরঞ্জামসহ আটক করেছে সেনাবাহিনী।

 

বৃহস্পতিবার রাতে লামা উপজেলার টঙ্কাবতী পূর্ণবাসন পাড়ায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৫টি দেশীয় অস্ত্র, ২টি ধারালো ছুরি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর আলীকদম জোনের একটি বিশেষ দল অভিযানে প্রথম পর্যায়ে ১৫ জনকে আটক করে। পরে চাঁদাবাজি ও অপহরণ ঘটানোর সাথে অভিযুক্ত ৯ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে এরা হলেন টঙ্কাবতী পূর্ণবাসন কারবারি পাড়ার আনন্দমোহন চাকমা ও প্রেম রঞ্জন চাকমা।

 

এদের মধ্যে প্রেমরঞ্জন চাকমা আলোচিত জ্বলন্ত চাকমা হত্যা মামলার আসামি। আটকৃতরা আঞ্চলিক একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে ওই এলাকায় আরো সন্ত্রাসী চাঁদাবাজ থাকতে পারে এ খবরে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com