1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

কালীগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেষ্টুনীসহ বৃক্ষ রোপন ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন

মোঃ মুক্তাদির হোসেন।স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে জুলাই উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন ও নারীদের সাবলম্ভী করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক এবং কালীগঞ্জ পৌরসভার প্রশাসক তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৪টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাগাছ এবং তিনটি ট্রেডে প্রশিক্ষন নেয়া ২০ জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে ২০ টি সেলাই মেশিন হস্তান্তর করা হয়। তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতকরণ সেক্টর প্রকল্পের জেন্ডার একশন প্ল্যান এর আওতায় কালীগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রশিক্ষণ পরবর্তী ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসময় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ আলাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভুইয়া, সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, পৌর প্রকৌশলী মন্নুর আহম্মেদ, জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম ও মোঃ নাদিম হোসেন, পৌরসভার কর্মকর্তা- কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ। বক্তৃতায় পৌর প্রশাসক বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পৌরসভার পক্ষ হতে ব্যাপক কর্মসূচী নেয়া হয়েছে। মহিলারা এ সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করতে পারলে পৌরসভার এ প্রচেষ্টা সফল ও স্বার্থক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com