1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে আহত অন্তত ৮

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদআলম আলম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদআলম আলম চৌধুরী

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং ভান্ডারির ডেপা এলাকায় যাত্রীবাহী ঈগল ও হানিফ পরিবহনের দুটি বাস এবং একটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা না গেলেও, তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈগল ও হানিফ পরিবহনের দুটি বাস বিপরীত দিক থেকে আসার সময় এক পর্যায়ে একটি মোটরসাইকেলকে সামনে পেয়ে তিনটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই বাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস দুটি ও মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com