1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

যুবদলের সদস্য সচিবের বিরুদ্ধে টাকার বিনিময়ে ইউনিয়ন কমিটি গঠনের অভিযোগ

ফয়েজ আহম্মেদ শাওন বানারীপাড়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

ফয়েজ আহম্মেদ শাওন
বানারীপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজান ফকিরের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিশারকান্দি ইউনিয়নে পকেট কমিটি গঠনের অভিযোগ করেন আহ্বায়ক কমিটির সদস্য মো.ইয়াসিন।

এ বিষয়ে বরিশাল জেলা যুবদল দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান।

অভিযোগকারী ইয়াছিন সাংবাদিকদের কাছে বলেন,
বানারীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন হাওলাদারের কথা বলে সদস্য সচিব মিজান ফকির বিশারকান্দি ইউনিয়ন যুবদলের কমিটিতে তাকে সভাপতি করার কথা বলে ৫ লাখ টাকা দাবি করে। সেই দাবী রাখতে গিয়ে বিভিন্ন সময়ে সুমন হাওলাদের কথা বলে মিজান ফকির নিজের ও স্ত্রী’র মোবাইলে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা পেমেন্ট নেয়,
যেটা প্রমান সহ স্টেটমেন্ট জেলা যুবদলের কমিটির কাছে আবেদনের সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, অর্থের বিনিময়ে এই কমিটি ঘোষনা করায় ত্যাগী পদবঞ্চিত কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট তসলিম উদ্দিন এ বিষয়ে মুঠোফোনে জানান, অজ্ঞাত ভাবে অভিযোগের কপি পাওয়া গেছে,পরে ইয়াছিনকে জেলায় আসার জন্য বলা হয়েছে তবে এখন পর্যন্ত দেখা করেনি।

এ বিষয়ে বানারীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মিজান ফকির বলেন এ ধরনের অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা বলে অপপ্রচার ছড়াচ্ছে একদল পদবঞ্চিতরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com