1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

পটুয়াখালী মাদক অভিযানে তিন পুলিশ সদস্য আহত।

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৪২৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী মাদক অভিযানে তিন পুলিশ সদস্য আহত।

স্টাফ রিপোর্টার।

পটুয়াখালীতে মাদক অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীর অস্ত্রের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাতে গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়নে অভিযান চালাতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন পুলিশ। আহতরা হলেন-পটুয়াখালী গোয়েন্দা শাখায় কর্মরত এএসআই সাইদুর রহমান,কনেস্টবল তানভীর ও মাহাফুজ। যদিও ওই অভিযানে মাদক ব্যবসায়ী মো. রনি হাওলাদার (৩০)কে আটক করেছেন ডিবি। এর আগে ডিবির একটি অভিযানে রনিকে আটক করা হলেও তিনি হাতকড়া নিয়ে পালিয়ে যান।

ঘটনার বরাত দিয়ে পটুয়াখালী গোয়েন্দা শাখার ওসি একেএম আজমল হুদা বলেন-র্দীঘদিন থেকে গলচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মাদক সরবরাহ করছেন রনি। পরিচয় গোপন করে রনির বিরুদ্ধে ডিবির কাছে এমন অভিযোগ করেন এলাকাবাসী। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবির এসআই সম্বিত রায়ের নেতৃত্বে উল্লেখিত ইউনিয়নে অভিযান চালান তারা। মঙ্গলবার গভীর রাতে ৩ নং ওয়ার্ডস্থ বড়চত্রা এলাকার মো. হাবিবুর রহমানের বাড়ীর সামনে রনিকে আটক করে দেহ তল্লাশি চালালে তার শরীর থেকে ৩শ পিচ ইয়াবা উদ্ধার হয়। আটকের পর রনির সঙ্গে থাকা হাতলযুক্ত সুইচ গিয়ার চাকু নিয়ে দায়িত্বরত পুলিশকে এলোপাতারি আঘাত করে পালাবার উদ্যোশ্যে দৌড়ঝাপের এক পর্যায় একটি পরিত্যক্ত জলাশয়ে ঝাপ দেন।

ডিবির সদস্যরাও এসময় ওই জলাশয়ে ঝাপ দিয়ে রনিকে আটক করেন। রনি এসময় পুলিশের হাত থেকে বাচতে ধস্তাধস্তিও করেন। এর পূর্বে ডিবির সদস্যরা মাদকসহ রনিকে আটক করেছিলেন। কিন্তু রনি কৌশলে পুলিশের হাত কড়া নিয়ে পালিয়ে যান বলে জানান পুলিশের একটি সুত্র। রনি ওই এলাকার রেজাউল হাওলাদার ওরফে মাসুদের ছেলে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বিষয়টি গনমাধ্যমে নিশ্চিৎ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com