1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শহিদ ইউছুফ ও শহিদ জামাল উদ্দীনের কবরে পুষ্পস্তবক অর্পণ।

মোঃ সোলাইমান হাটহাজারী, চট্টগ্রাম সংবাদদাতা।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মোঃ সোলাইমান হাটহাজারী, চট্টগ্রাম সংবাদদাতা।

 

চট্টগ্রাম হাটহাজারী ০৫ আগস্ট ২০২৫:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার সকালে হাটহাজারীর শহিদ মোহাম্মদ ইউছুফ ও শহিদ মোহাম্মদ জামাল উদ্দীনের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

 

এসময় উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্যগণ, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ, হাটহাজারী মডেল থানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ ইউছুফ, শহিদ জামাল উদ্দীন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।###

 

— মোঃ সোলাইমান

হাটহাজারী, চট্টগ্রাম সংবাদদাতা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com