1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

ট্রাক লক্ষ্য করে কেএনএফ সন্ত্রাসীদের গুলি

মোঃ মোরশেদ আলম চৌধুরী নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী নিজস্ব প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার থানচি টু বঙ্কুপাড়া সড়কের ৮ কিলো নামক এলাকায় সরকারি কাজে নিয়োজিত একটি ট্রাকের পেছন থেকে কয়েক রাউন্ড গুলি করেছে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কেএনএফ।

বুধবার(২৪ এপ্রিল) বিকেল ৩ টায় থানচি টু বঙ্কুপাড়া সড়কের ৮ কিলো এলাকায় এ ঘটনা ঘটে।
এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি,ট্রাক ড্রাইভার আবু বক্কর(৫০) জানায় সীমান্ত সড়কের ১৭ ইসিবির মালামাল বহনকারী ট্রাকটি যাওয়ার পথে থানচি সদর ইউপি’র ৮ নং ওয়ার্ডের বোডিং পাড়া হতে কেএনএফ এর অস্ত্রধারীরা আসছিলো ,তারা ট্রাক লক্ষ্য করে হামলা চালায়।

সে জানায় আমি সহ মোট চারজন লোক ট্রাকে ছিলাম,এদিকে হামলায় গাড়িতে গুলির বিভিন্ন চিহ্ন দেখা যায় ,এতে হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন বলেন ৮ কিলো নামক এলাকায় সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ট্রাকে সন্ত্রাসীরা গুলি করেছে বলে শুনেছি,ট্রাক ড্রাইভারের সাথে কথা হয়েছে,তাকে থানায় আসতে বলেছি ।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার স্বার্থে জানান বর্তমানে রুমা উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক অপারেশন কার্যক্রম পরিচালনা করায় এবং থানচি উপজেলায় কোন অপারেশন কার্যক্রম পরিচালনা না করায় থানচি উপজেলায় কেএনএফের উপদ্রব বেড়ে গেছে।

প্রসঙ্গত গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। অপহরণের দুইদিন পরে ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করে র‍্যাব। তবে রুমা সোনালী ব্যাংক শাখা হতে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪ টি অস্ত্র এখনো উদ্ধার সম্ভব হয়নি এর পর হতেই রুমা ও থানচি সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com