1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা চট্টগ্রামের ম্যাক্স হসপিটালের জি.এম মোঃ ফয়সাল উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

রাউজানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার: এলজি ও রামদা উদ্ধার

রাউজান (চট্টগ্রাম), প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

রাউজান (চট্টগ্রাম), প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও একটি বিশেষভাবে তৈরি রামদাসহ সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।

 

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর দিকনির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।

 

গতকাল ৭ আগস্ট বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর সর্ত্তা এলাকার সোনা আলী তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে জিআর ১২৬/১৮ মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. নুর উদ্দিনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, তার বসতঘরের দ্বিতীয় কক্ষের স্যু-কেইচের নিচে অস্ত্র লুকিয়ে রাখা আছে। পরে পুলিশের উপস্থিতিতে ওই স্থান থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং একটি রামদা উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত নুর উদ্দিন পার্বত্য এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে তা বিভিন্ন সন্ত্রাসীদের কাছে বিক্রি করত।

 

এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অবৈধ অস্ত্র ও সাজাপ্রাপ্ত অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় তৎপর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com